প্রধান সূচি

পিরোজপুরে পৌর কাউন্সিলর আবু সিকদার গ্রেফতার

পিরোজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু আলী সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বরিবার রাতে তাকে শহরতলীর কুমারখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, একটি নিয়মিত মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মে পিরোজপুর শহরতলীর কুমারখালী এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কুমারখালী এলাকার শাহা সিকদারের ছেলে সোহাগ শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পালপাড়া এলাকার সেলিম কাজীর ছেলে কাইয়ুম কাজী (২২) বঙ্গবন্ধু যুব পরিষদ সদস্য এবং ঝাটকাঠী এলাকার তপন চন্দ্র শীলের ছেলে ও কৃষ্ণ শীল (২৫) আহত হয়। এ হামলার ঘটনায় আহত কৃষ্ণ শীল বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial