পিরোজপুরের টোনা ইউনিয়নে একজনকে কুপিয়ে হত্যা
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে হাসান সেখ (৪৯) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে পুলিশ তার বসতঘর থেকে লাশ উদ্ধার করেছে। সে ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব টোনা গ্রামের আব্দুস সোবাহান সেখের ছেলে।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা মো. মাসুদুজ্জামান জানান, সোমবার সকালে টোনা ইউনিয়নের একটি বাড়ি থেকে হাসান সেখ নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাড়িতে সে একাই থাকতো। রাতের বেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি একটি মাদক মামলায় ১০ মাস কারাভোগ শেষে বর্তমানে এলাকায় এসে স্বাভাবিক জীবন যাপন করছিল। তবে কিছুটা মানষিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Please follow and like us:
« মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের রহস্য উন্মোচন ॥ গ্রেফতার ৪ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে পৌর কাউন্সিলর আবু সিকদার গ্রেফতার »
