প্রধান সূচি

স্বরূপকাঠীতে স্কুলছাত্রীর বাল্যবিয়ে : জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনে পুজা দাস (১৬) এর বাবাকে ১০ হাজার টাকা এবং বর সুজিত দাস (২৩) এর ভাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজী আদালত পরিচালনা করেন।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার জলাবাড়ি গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ম্যাজিষ্ট্রেট ওই অর্থদন্ডের আদেশ দেন।
সূত্রে জানা গেছে, উপজেলার জলাবাড়ি গ্রামের পুনম দাসের মেয়ে পুজা দাসের সাথে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে সুজিত দাসের ছেলে সমির দাসের সাথে বাল্য বিয়ের আয়োজন চলছিল। পরে গোপন সূত্রে খবর পেয়ে রাত ১০টার দিকে ম্যাজিষ্ট্রেট পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হন। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিয়ের কার্য সম্পন্ন হয়ে যায়। পরে বাল্যবিবাহ নিরোধ-২০১৭ আইনে কনের বাবাকে ১০ হাজার টাকা এবং বরের ভাইকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এসময় ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত উভয়কে একত্রিত করতে দেয়া হবেনা উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial