Thursday, May 20th, 2021
কাউখালীতে ৯ম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ায় অর্থদন্ড
পিরোজপুরের কাউখালী উপজেলায় ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে কনের মা, বর ও কাজীকে ১৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দেন। জানা গেছে, উপজেলার শিয়ালকাঠী দারুছুন্নাত ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ফাতেমাকে (১৪) বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় কনের মা নাছিমা বেগম, বর বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কুদ্দুস সেখের ছেলে রোকন সেখ (২৫) ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্টার (কাজী) হাবিবুর রহমান ৫ হাজার টাকাবিস্তারিত পড়ুন
কাউখালীতে দু:স্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা বিতরণ
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ বরকত এর পক্ষ থেকে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে ২৬০ অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। বৃহস্পতিবার কাউখালীর প্রত্যন্ত গ্রামে গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌ বাহিনীর জাহাজ বরকত এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন, বিএনএস বরকত লেফটেন্যান্ট মেহেদী মাসুদ।
স্বরূপকাঠীতে স্কুলছাত্রীর বাল্যবিয়ে : জরিমানা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনে পুজা দাস (১৬) এর বাবাকে ১০ হাজার টাকা এবং বর সুজিত দাস (২৩) এর ভাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজী আদালত পরিচালনা করেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার জলাবাড়ি গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ম্যাজিষ্ট্রেট ওই অর্থদন্ডের আদেশ দেন। সূত্রে জানা গেছে, উপজেলার জলাবাড়ি গ্রামের পুনম দাসের মেয়ে পুজা দাসের সাথে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে সুজিত দাসের ছেলে সমিরবিস্তারিত পড়ুন
