প্রধান সূচি

কাউখালীতে দু:স্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা বিতরণ

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ বরকত এর পক্ষ থেকে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে ২৬০ অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার কাউখালীর প্রত্যন্ত গ্রামে গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নৌ বাহিনীর জাহাজ বরকত এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন, বিএনএস বরকত লেফটেন্যান্ট মেহেদী মাসুদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial