কাউখালীতে ৯ম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ায় অর্থদন্ড
পিরোজপুরের কাউখালী উপজেলায় ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে কনের মা, বর ও কাজীকে ১৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দেন।
জানা গেছে, উপজেলার শিয়ালকাঠী দারুছুন্নাত ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ফাতেমাকে (১৪) বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় কনের মা নাছিমা বেগম, বর বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কুদ্দুস সেখের ছেলে রোকন সেখ (২৫) ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্টার (কাজী) হাবিবুর রহমান ৫ হাজার টাকা করে তিনজনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
Please follow and like us:
« কাউখালীতে দু:স্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
