প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুর সদর থানায় সদ্য যোগদানকৃত ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার তিনি পিরোজপুরে প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।
পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরিুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজ, এডহক কমিটির সদস্য সচিব রেজাউল ইসলাম শামীম, বিডিনিউজ২৪ ডটকমের প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসান, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো. তামিম সরদার, প্রমুখ।
নবাগত ওসি আ.জা.মো. মাসুদুজ্জামান সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল প্রকার রক্তচক্ষুকে উপেক্ষা করে পিরোজপুর শহরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার আপ্রাণ চেষ্টা করবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial