প্রধান সূচি

Tuesday, May 18th, 2021

 

দেশের মৎস্য সম্পদ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

দেশের মৎস্য সম্পদ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, মৎস্য দেশের বড় সম্পদ। এ সম্পদের কথা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন, মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। বর্তমান সরকারের নানা পদক্ষেপে সে মাছ আজ বাংলাদেশে সহজলভ্য হয়েছে। বিলুপ্তপ্রায় দেশীয় মাছ আমরা ফিরিয়ে এনেছি। ইতোপূর্বে মৎস্যসম্পদ রক্ষায় মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৬২ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মিয়ারহাট বাজারে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লাইসেন্সবিহীন মৎস্য ও পশু খাদ্য বাজার ও প্রক্রিয়াজাতকরণ এবং সরকার নিষিদ্ধ গরু মোটা তাজাকরণ ঔষধ বিক্রির অপরাধে ওই অর্থদন্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মিজানুর রহমানকে ৫০ হাজার, ফজলে রাব্বিকে ৫ হাজার, আব্দুল হাই ২ হাজার এবং চুন্নু মিয়াকে ৫ হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সাথেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে দুই পক্ষের সহিংসতা ॥ ৯ আসামী গ্রেফতার

পিরোজপুরে রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকার দলীয় বিভিন্ন সহযোগী সংগঠনের মধ্যে ধারাবাহিক সহিংস ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় পুলিশ ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- জাকির হোসেন লাবু (২৮), সোহান সরদার (২৮), হাসিবুর রহমান মিল্লাত (২৫), রুবেল শেখ (৩০), মিরাজ শেখ (৩০), আরাফত শেখ (৩৫), পারভেজ মাঝি (২৫), রুস্তুম মাঝি (৫২) ও সবুজ শেখ (২৬)। পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-১

জেলার ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর গ্রামের হান্নান হাওলাদারের ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে একই এলাকার হাসেম মুন্সির ছেলেরা জোর করে ভোগদখল করতো। কিছুদিন আগে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শালিশ বৈঠকের মাধ্যমে ৫ শতাংশ জমি হান্নান হাওলাদারকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন এটা মেনে নিতে পারে নি। মঙ্গলবার সকালে উক্ত জমিতে হাসেম মুন্সির ছেলে ইব্রাহীম, কবির চাষাবাদ করতে গেলে হান্নান হাওলাদার বাধা দেয়। এ সময় বেল্লাল, হেল্লাল, জসিম, হাসিব, আনোয়ারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুর সদর থানায় সদ্য যোগদানকৃত ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার তিনি পিরোজপুরে প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরিুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজ, এডহক কমিটির সদস্য সচিব রেজাউল ইসলাম শামীম, বিডিনিউজ২৪ ডটকমের প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসান, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো. তামিম সরদার, প্রমুখ।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial