প্রধান সূচি

পিরোজপুরে দুই পক্ষের সহিংসতা ॥ ৯ আসামী গ্রেফতার

পিরোজপুরে রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকার দলীয় বিভিন্ন সহযোগী সংগঠনের মধ্যে ধারাবাহিক সহিংস ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় পুলিশ ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল- জাকির হোসেন লাবু (২৮), সোহান সরদার (২৮), হাসিবুর রহমান মিল্লাত (২৫), রুবেল শেখ (৩০), মিরাজ শেখ (৩০), আরাফত শেখ (৩৫), পারভেজ মাঝি (২৫), রুস্তুম মাঝি (৫২) ও সবুজ শেখ (২৬)।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দফায় দফায় সংঘর্ষ, কুমারখালী এলাকায় সংঘর্ষসহ শহরের বিভিন্ন এলাকায় হামলা ও সহিংস ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক ৯ জন আসামীকে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। এ সকল মামলায় অন্য আসামীদেরও গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial