প্রধান সূচি

স্বরূপকাঠীতে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জলাবাড়ী ইউনিয়নে দুই কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করে নিয়মিত মাদকের মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ মাদক ব্যবসায়ী ইউসুফ ফকিরের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় পুলিশ তার ঘরে তল্লাশী করে দুই কেজি গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠি এলাকার ইসমাঈল ফকিরের ছেলে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন বলেন, ঈদকে সামনে রেখে মাদকের সাথে সংশ্লিষ্ট কেউ যাতে তৎপর হতে না পারে পুলিশ সে ব্যাপারে সচেষ্ট রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial