আসলাম সেরনিয়াবাত এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত
পিরোজপুরের সন্তান দেশের প্রখ্যাত ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় কর কার্ড পুরস্কার প্রাপ্ত সর্বোচ্চ কর প্রদানকারী। বিগত ৮ বছর ধরে ঢাকা জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে তিনি নির্বাচিত হয়ে আসছেন। এছাড়া তিনি একজন সিআইপি।
আসলাম সেরনিয়াবাত ঢাকার গাড়ী আমদানী ও বিক্রেতা প্রতিষ্ঠান ‘কার সিলেকশনের’ স্বত্তাধিকারী। সম্প্রতি অনুষ্ঠিত এফবিসিসিআই’র নির্বাচনে (২০২১-২০২৩) তিনি পরিচালক হন। তিনি বারভিডা, লায়নস ক্লাব অব ঢাকা গ্রান্ড, বারিধারা সোসাইটির নির্বাহী সদস্য এবং ঢাকার প্রাণ কেন্দ্র গুলশানে নির্মাণাধীন একটি ফাইভ স্টার হোটেল ও গাজীপুরে নির্মাণাধীন রিসোর্টের উদ্যোক্তা।
এফবিসিসিআই’র নব নির্বাচিতপরিচালক আসলাম সেরনিয়াবাত এর বাড়ি পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে।
Please follow and like us:
« নাজিরপুরের গাঁওখালী বাজারে অগ্নিকান্ড ১০ দোকান ভস্মীভূত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা : পথচারীদের মাস্ক বিতরণ »
