Thursday, May 6th, 2021
আসলাম সেরনিয়াবাত এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত
পিরোজপুরের সন্তান দেশের প্রখ্যাত ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় কর কার্ড পুরস্কার প্রাপ্ত সর্বোচ্চ কর প্রদানকারী। বিগত ৮ বছর ধরে ঢাকা জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে তিনি নির্বাচিত হয়ে আসছেন। এছাড়া তিনি একজন সিআইপি। আসলাম সেরনিয়াবাত ঢাকার গাড়ী আমদানী ও বিক্রেতা প্রতিষ্ঠান ‘কার সিলেকশনের’ স্বত্তাধিকারী। সম্প্রতি অনুষ্ঠিত এফবিসিসিআই’র নির্বাচনে (২০২১-২০২৩) তিনি পরিচালক হন। তিনি বারভিডা, লায়নস ক্লাব অব ঢাকা গ্রান্ড, বারিধারা সোসাইটির নির্বাহী সদস্য এবং ঢাকার প্রাণ কেন্দ্র গুলশানে নির্মাণাধীন একটি ফাইভ স্টার হোটেল ও গাজীপুরে নির্মাণাধীন রিসোর্টের উদ্যোক্তা। এফবিসিসিআই’র নব নির্বাচিতপরিচালক আসলাম সেরনিয়াবাত এর বাড়ি পিরোজপুরবিস্তারিত পড়ুন
নাজিরপুরের গাঁওখালী বাজারে অগ্নিকান্ড ১০ দোকান ভস্মীভূত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাঁওখালী বাজারে বুধবার রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ১০টি দোকান পুড়ে ছাঁই হয়ে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের ব্যবসায়ী প্রশান্ত কুমারের হোমিওপ্যাথিক ঔষধের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সর্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের পাশেই তেলের দোকানে আগুন লেগে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বাজারের স্বর্ণকার ব্যবসায়ী প্রবীর কর্মকারের দোকন, প্রশান্ত কুমারের হ্যোমিওপ্যাথিক ঔষধের দোকান, রিয়াজের লেপ-তোষকের দোকান, হাফিজুরের মুদির দোকান, খোকনের কাপড়ের দোকান, সজিবের কাপড়ের দোকান, আশিকের মুদির দোকান, সেলিম হাওলাদারের মুদির দোকান, খোকনের-২ এরবিস্তারিত পড়ুন
