পিরোজপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু
‘শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর খাদ্য বিভাগ সরকার নির্ধারিত মুল্যে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছে।
বুধবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন (সিও অফিস) খাদ্য গুদামে ধান কেনা কার্যক্রমের উদ্বধোন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস কে মশিয়ার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাফিজুর রহমান, সদর খাদ্য
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস কে মশিয়ার রহমান জানান, চলতি বছর পিরোজপুর জেলার ৭টি উপজেলার ৫টি খাদ্য সংগ্রহ কেন্দ্র থেকে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ৪ হাজার ৮৮৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে। এছাড়া মিলারদের কাছ থেকে ৩ হাজার ৩৩২ মেট্রিক টন চাল ক্রয় করার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
