Wednesday, May 5th, 2021
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’র বিরুদ্ধে অপপ্রচার এবং নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল এমপি’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং পিরোজপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু যুব পরিষদের নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু’র নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে এসে শেষ হয়। এখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্যবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু
‘শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর খাদ্য বিভাগ সরকার নির্ধারিত মুল্যে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছে। বুধবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন (সিও অফিস) খাদ্য গুদামে ধান কেনা কার্যক্রমের উদ্বধোন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস কে মশিয়ার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাফিজুর রহমান, সদর খাদ্য জেলা খাদ্য নিয়ন্ত্রক এস কে মশিয়ারবিস্তারিত পড়ুন
