প্রধান সূচি

পিরোজপুরে ৫শ’ কর্মহীন শ্রমজীবী ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ৫শ’ কর্মহীন শ্রমজীবীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় কর্মহীন হয়ে পড়া বাস শ্রমিক, অটো ও রিক্সা চালক, ইমাম, নারী শ্রমিক, হরিজন সম্প্রদায়, পত্রিকার হকারসহ বিভিন্ন পেশার মানুষ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল উপস্থিত থেকে এ খাদ্য সহয়তা বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবীর, চৌধুরী রওশন ইসলাম, , পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, ফসিউল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকিব, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, সাবেক ছাত্রলীগ সভাপতি মাকসুদুল ইসলাম লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভালবাসেন, বাংলাদেশের মানুষকে ভালবাসেন। তিনি যে কোন দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়ান। এই করোনার সময়ে দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য প্রধানমন্ত্রী উপহার হিসেবে সারাদেশে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা দিচ্ছেন। মোবাইর ব্যাংকিং এর মাধ্যমে দেশের ৩৬ লাখ পরিবারকে দুই হাজার ৫শ’ টাকা করে অর্থ সহায়তা দিচ্ছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial