Monday, May 3rd, 2021
করোনা সংকটে প্রাণিজ আমিষ নিশ্চিতে কাজ করে যাচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
করোনা সংকটে দেশের আপামর জনসাধারণের প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এর সার্বক্ষনিক তদারকিতে করোনা পরিস্থিতিতে সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, পরিবহণ, সরবরাহ ও বিপণন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জনগণের পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভোক্তা পর্যায়ে প্রাণিজ আমিষ সরবরাহ অত্যন্ত জরুরি। এটি বিবেচনায় রেখে করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, পরিবহণ, সরবরাহবিস্তারিত পড়ুন
কাউখালীতে বোরো ধানের নমুনা শস্য কর্তন
পিরোজপুরের কাউখালী উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বোরো ধান কাটায়। সেই সাথে বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ নমুনা শস্য কর্তন করা হয়। সোমবার সকালে উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে চিরাপাড়া এলাকার মাঠে কৃষকদের সঙ্গে নিয়ে বোরো ধানের নমুনা শস্য কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, স্থানীয় ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম মুজামদার ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৫শ’ কর্মহীন শ্রমজীবী ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান
পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ৫শ’ কর্মহীন শ্রমজীবীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় কর্মহীন হয়ে পড়া বাস শ্রমিক, অটো ও রিক্সা চালক, ইমাম, নারী শ্রমিক, হরিজন সম্প্রদায়, পত্রিকার হকারসহ বিভিন্ন পেশার মানুষ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল উপস্থিত থেকে এ খাদ্য সহয়তা বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলাবিস্তারিত পড়ুন
