প্রধান সূচি

পিরোজপুরে লকডাউনের প্রথম দিন

বাজারে দোকান খোলা : মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব ॥ তৎপর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন

সারাদেশের ন্যায় পিরোজপুরে বুধবার সকাল থেকে লকডাউন চললেও বাজারের অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। মানছে না কোন সামাজিক দূরত্ব।
সকাল থেকেই পিরোজপুর শহরের সদর রোডের দোকান বন্ধ থাকলেও বাজারের প্রায় সব দোকানই খোলা রয়েছে। তবে লকডাউনকে সফল করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। শহরের বাজারে নেই কোন শৃঙ্খলা, মানছে না কোন লকডাউন। তবে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার।
কাঁচাবাজার, মুদিবাজার, ঔষধ, খবারের কিছু দোকান খোলা থাকার কথা থাকলেও প্রায় সব ধরনের দোকান খুলে ব্যবসা করছে ব্যবসায়ীরা। সকল খাবার দোকান, চায়ের দোকান, দোকান মালিকরাই ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুধু পিরোজপুর শহরের দোকানই নয় মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর, কাউখালি সহ প্রায় সব উপজেলার বাজারগুলোর অবস্থা একই রকম খোলা রয়েছে দোকানপাট মানছে না লকডাউন। জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেয়া হচ্ছে না তেমন কোন জোড়ালো পদক্ষেপ।
শহর এলাকায় ব্যাটারীচালিত অটোরিক্সা ও ইজিবাইক চলাচল করছে। পাশাপাশি কেউ মানছে না সামাজিক দূরত্বেও নিষেধাজ্ঞা। তবে লকডাউন মানাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করে যাচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান আদালত, করা হচ্ছে জরিমানা।
পিরোজপুর পুুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, জেলায় লকডাউন চলছে। শুধুমাত্র শহরের বাজারেই কিছুটা অনিয়ম দেখা গেছে। জেলা ব্যবসায়ী সমিতির সাথে আলোচনা করে আগামীকাল থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, লকডাউন মেনে চলার জন্য সকাল থেকেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। শহরে দুইটি মোবাইল কোর্ট টিম কাজ করে যাচ্ছে। এছাড়া জেলার প্রতিটি উপজেলায় একটি করে মোবাইল কোর্ট টিম কাজ করছে। যারা লকডাউন মেনে চলছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial