প্রধান সূচি

বাগেরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার-২

বাগেরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে মো. সোহরাব হোসেন (৪৮) ও মো. মাসুদ রানা ভুট্টো (৩৯) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার বাগেরহাট শহরের খারদ্বার মসজিদ এলাকা থেকে এদেরকে আটক করে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
গ্রেফতারকৃত মো. সোহরাব হোসেন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং মো. মাসুদ রানা ভুট্টো একই এলাকার আনোয়ার হোসেন তালুকদারের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, ১০ এপ্রিল শরণখোলা থেকে দুসম্পর্কের ভাইজি সনিয়া খাতুনকে মোটর সাইকেলে নিয়ে বাগেরহাট শহরে আসেন শরণখোলা উপজেলার ছৈলাবুনিয়া এলাকার দর্জি দোকানদার মো. ইউসুফ আকন। মমতাজ হোটেলের সামনে দাড়ানো অবস্থায় মো. সোহরাব হোসেন, মো. মাসুদ রানা ভুট্টো ও মো. বাবুল খান নামের তিন ব্যক্তি ডিবি পরিচয়ে তাদেরকে ইজিবাইকে তুলে দশানী নিয়ে যায়। সেখানে তাদেরকে আটকে রেখে আসামীরা বিকাশের মাধ্যমে ২১ হাজার টাকা গ্রহন করেন। পরে আরও টাকা দাবি করে মো. ইউসুফ আকনের কাছে। ইউসুফ আকন তার ভাইয়ের কাছ থেকে নিজ বিকাশ এ্যাকাউন্টে আরও ১০ হাজার টাকা আনেন। কিন্তু ইউসুফ আকনের মুঠোফোন থেকে টাকা ক্যাশ করা সম্ভব নয় বলে জানান বিকাশ ব্যবসায়ীরা। এসময় আসামীরা ইউসুফ আকনকে চরথাপ্পর মারে। ইউসুফের সাথে থাকা মেয়েটিকে ছেড়ে দেয়। সিম ফেলে দিয়ে ইউসুফের মুঠোফোন নিয়ে ইউসুফকে ছেড়ে দেয়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, ডিবি পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ তিনজনের নাম উল্লেখ করে ইউসুফ আকন নামের এক ব্যক্তি অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে আমরা দুই জনকে আটক করেছি। নিয়মিত মামলা হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহার নামীয় ৩নং আসামী মো. বাবুল খানকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial