প্রধান সূচি

 ইন্দুরকানীতে বাবুই পাখির ছানা হত্যার অপরাধে তিনজনের কারাদন্ড

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে বাবুই পাখির বাসা ভেঙ্গে ফেলে দেওয়া ও বাবুই পাখির ছানা (বাচ্চা) হত্যার অপরাধে ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত ৩ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদন্ডের আদেশ দেন। আদেশে তিনি বাবুই পাখির বাসা ভাঙ্গা ও পাখির ছানা হত্যার অপরাধে ভবানীপুর গ্রামের বাসিন্দা কৃষক লুৎফর রহমান মোল্লাকেকে ১৫ দিন, কৃষিকাজের শ্রমিক সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রীকে ৩ দিনের কারাদন্ড প্রদান করেন।
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, বন্যপ্রাণি রক্ষা আইনে এ দন্ড প্রদান করা হয়ছে। দন্ডপ্রাপ্তদের আটক করে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার দক্ষিণ ভবানিপুর গ্রামের লুৎফর রহমান মোল্লা এবং তার কৃষিকাজের সহযোগী শ্রমিক নাজিরপুর উপজেলার বাসিন্দা শ্রমিক সুনীল বেপারী ও সুনীল মিস্ত্রী গত শনিবার বিকেলে ধান ক্ষেতের পাশের দুটি তাল গাছে থাকা শতাধিক বাবুই পাখির বাসা বাঁশ দিয়ে পিটিয়ে ভেঙ্গে ফেলেন। এসময় তারা অনেকগুলো পাখির বাসা ভেঙ্গে খালের পানিতে ফেলে দেন। এতে দুই শতাধিক বাবুই পাখির ছানা মারা যায়। ভেঙ্গে ফেলা পাখির বাসাগুলোতে কয়েক’শ পাখির ছানা ও ডিম ছিল।
লুৎফর রহমান মোল্লাসহ তার তিন ভাই মিলে গ্রামের প্রায় ৫০ বিগা জমিতে বোরো ধান রোপন করেন। সে জমির ধান খেয়ে ফেলতে পারে এমন আশংকায় তারা বাবুই পাখির বাসাগুলো ভেঙ্গে ফেলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial