Monday, April 12th, 2021
বাগেরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার-২
বাগেরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে মো. সোহরাব হোসেন (৪৮) ও মো. মাসুদ রানা ভুট্টো (৩৯) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার বাগেরহাট শহরের খারদ্বার মসজিদ এলাকা থেকে এদেরকে আটক করে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃত মো. সোহরাব হোসেন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং মো. মাসুদ রানা ভুট্টো একই এলাকার আনোয়ার হোসেন তালুকদারের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, ১০ এপ্রিল শরণখোলা থেকে দুসম্পর্কের ভাইজি সনিয়া খাতুনকে মোটর সাইকেলে নিয়ে বাগেরহাটবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বাবুই পাখির ছানা হত্যার অপরাধে তিনজনের কারাদন্ড
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে বাবুই পাখির বাসা ভেঙ্গে ফেলে দেওয়া ও বাবুই পাখির ছানা (বাচ্চা) হত্যার অপরাধে ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত ৩ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদন্ডের আদেশ দেন। আদেশে তিনি বাবুই পাখির বাসা ভাঙ্গা ও পাখির ছানা হত্যার অপরাধে ভবানীপুর গ্রামের বাসিন্দা কৃষক লুৎফর রহমান মোল্লাকেকে ১৫ দিন, কৃষিকাজের শ্রমিক সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রীকে ৩ দিনের কারাদন্ড প্রদান করেন। ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, বন্যপ্রাণিবিস্তারিত পড়ুন
