পিরোজপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র্যালী ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘মুজিববর্ষে শপথ নেবো-জাটকা নয় ইলিশ খাবো’ শীর্ষক শ্লোগান নিয়ে পিরোজপুরে রবিবার জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদর উপজেলা পরিষদের পিছনের পুকুর পাড়ে গিয়ে শেষ হয়।
পরে সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। র্যালী ও সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারি, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদলসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন (পূর্ববর্তি সংবাদ)
