প্রধান সূচি

Sunday, April 4th, 2021

 

পিরোজপুরে সুজনের অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার পূরণের লক্ষ্যে পিরোজপুরে অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রমের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পিরোজপুরের দৈনিক ইত্তেফাক অফিসে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজনের জেলা শাখার সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী। আলোচনায় অংশ নেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক খালিদ আবু, মো. হাবিবুর রহমান ও এ কে এম ফয়সাল। সভায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে তথ্য অধিকার আইনের প্রয়োগ ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে ধারণা দেওয়া হয়।


পিরোজপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘মুজিববর্ষে শপথ নেবো-জাটকা নয় ইলিশ খাবো’ শীর্ষক শ্লোগান নিয়ে পিরোজপুরে রবিবার জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদর উপজেলা পরিষদের পিছনের পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। র‌্যালী ও সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারি, সদর থানার অফিসার ইনচার্জ নুরুলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial