প্রধান সূচি

সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী ৫ এপ্রিল সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। আজ শনিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো না খুলতে এবং কোনও পাবলিক পরীক্ষা না নিতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মার্চের শেষ দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ লকডাউন দেওয়ার প্রস্তাবও রাখেন স্বাস্থ্য কর্মকর্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial