বাগেরহাটে ৬৩০ লিটার দেশি মদসহ আটক-২
বাগেরহাট পৌরসভার দশানী থেকে ৬৩০ লিটার দেশি মদসহ আল ইমরান শেখ (২৮) ও সরোয়ার হোসেন (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল।
শনিবার গভীর রাতে দশানী পূর্বপাড়া মেইন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে এসব দেশীয় মদ জব্দ করা হয়। আটক ইমরান শেখ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সাংকিভাঙ্গা গ্রামের ইসহাক আলী শেখের ছেলে ও সরোয়ার শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মৃত ধলা মিয়া শেখের ছেলে।
বাগেরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বাসা বাড়ীতে গোপনে দেশী মদ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহিরুল ইসলাম ও দিপংকর মন্ডলের নেতৃত্বে দশানী পূর্বপাড়া মেইন রোড এলাকার মৃত আব্বাস উদ্দিনের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ৬৩০ লিটার দেশি মদসহ দুই জনকে আটক করা হয়। ওই বাড়ীতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে ইমরান ও সরোয়ার মদ বিক্রি করে আসছিল।
