প্রধান সূচি

বঙ্গবন্ধু’ জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পিরোজপুরে ডাক্তার এবং ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের প্রীতি ক্রিকেট ম্যাচ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পিরোজপুরে বিএমএ’র জেলা শাখার উদ্যোগে ডাক্তার এবং ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের সমন্বয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে সন্ধ্যায় পিরোজপুর কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
খেলায় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (বাগেরহাট ম্যাটস কর্মকর্তা) ডা. শংকর কুমার ঘোষ এবং পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারীর নেতৃত্বে ডাক্তার ও ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের সমন্বয়ে দুটি দল অংশগ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial