Wednesday, March 17th, 2021
শিশুদের লেখাপড়ার পথ সুগম করতে বঙ্গবন্ধু একদিনে ৩৭ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে এক দিনে ৩৭ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে বঙ্গবন্ধু শিশুদের লেখাপড়ার পথ সুগম করে দিয়েছিলেন। শিশুদের তিনি প্রাণের চেয়েও অধিক ভালবাসতেন বলেই আজকে তার জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কতটা দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন, তার প্রমান হচ্ছে ১৯৭৩ সালে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন। সেটাকে ভিত্তি করেই আজ আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধানবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু’ জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পিরোজপুরে ডাক্তার এবং ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের প্রীতি ক্রিকেট ম্যাচ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পিরোজপুরে বিএমএ’র জেলা শাখার উদ্যোগে ডাক্তার এবং ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের সমন্বয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে সন্ধ্যায় পিরোজপুর কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলায় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (বাগেরহাট ম্যাটস কর্মকর্তা) ডা. শংকর কুমার ঘোষ এবং পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারীর নেতৃত্বে ডাক্তার ও ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের সমন্বয়ে দুটি দল অংশগ্রহণবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (১০১তম জন্ম দিন) ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে ৩১বার তোপোধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এরপরে পর্যায়ক্রমে সরকারীবিস্তারিত পড়ুন
