পাইকগাছায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
পাইকগাছা থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ মো. এজাজ শফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ডি সার্কেল) হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, জেলা আওয়ামঅ লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা সংগঠনের যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো. রেজায়েত হোসেন, জেলা পরিষদ সদস্য আ. মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, আ. মজিদ গোলাদার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সাবেব প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম।
পৌর পুলিশিং কমিটির সম্পাদক প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, নির্মল মজুমদার, শংকর দেবনাথ, আবুল বাসার, আরশাদ আলী বিশ্বাস, বিভুতী সানা, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, সৈয়দ আলী সরদার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, শহিদুল ইসলাম খোকন, এ্যাডভেকেট ইদ্রিসুর রহমান মন্টু, প্রভাষক মশিউর রহমান, সায়েদ আলী মোড়ল কালাই, শেখ জাকির হোসেন লিটন, দ্বীজেন মন্ডল, আ. করিম মোড়ল, আ. হলিম সরদার, গৌতম রায়, শেখ জুলি, নাজমা কামাল, পরিমল মন্ডল, ফাতেমাতুজ জোহরা রুপা, মজিদ বয়াতি, হাসানুজ্জামান, মানবেন্দ্র নাথ মন্ডল, প্রসেন ঢালী প্রমুখ।
