প্রধান সূচি

Wednesday, January 27th, 2021

 

নাজিরপুরে ওপেন হাউস ডে পালিত

জেলার নাজিরপুরে বুধবার বিকেলে থানা চত্ত্বরে পুলিশ প্রশাসনের আয়োজনে ওপেন হাউস ডে পালিত হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে তে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান। তিনি বক্তব্যে বলেন, নাজিরপুর উপজেলার আইন শৃঙ্খলায় সমস্যা রয়েছে। ন্যায় বিচার ও সু-শাসন নিশ্চিত করা না গেলে সেখানে আইন শৃংখলা ভাল থাকে না, আর আইন শৃংখলা ভাল না থাকলে দেশের উন্নয়ন সাধিত হয় না। ওপেন হাউজ ডে তে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) থান্ডার খাইরুল হাসান, (পিপিএম) মোল্লা আজাদ হোসেন, উপজেলাবিস্তারিত পড়ুন


কাউখালীতে গো-খাদ্যের দাম বেড়েছে দ্বিগুন

পিরোজপুরের কাউখালীতে গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড় (স্থানীয় ভাষায় ‘নাড়া’) এর দাম দিন দিন বেড়েই চলেছে। আর দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন উপজেলার খামারি ও সাধারণ কৃষকেরা। গরুর খাদ্যের মধ্যে অন্যতম খড়-কুটার দাম দিন দিন বৃদ্ধি পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করছেন। জানা গেছে, কাউখালীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ছোট-বড় গরুর খামার। কারও রয়েছে দুগ্ধজাত খামার আবার কেউ শুধুমাত্র ঈদ ও কোরবানির ঈদকে সামনে রেখে পালন শুরু করেছেন গরু। এসব খামারে সংকট রয়েছে গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়-কুটা (নাড়া)। খামারিরা জানান, খড়ের দাম গত বারের তুলনায় দ্বিগুণ। বিঘা প্রতি পাঁচ হাজারবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পাইকগাছা থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ মো. এজাজ শফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ডি সার্কেল) হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, জেলা আওয়ামঅ লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা সংগঠনের যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো. রেজায়েত হোসেন, জেলা পরিষদ সদস্য আ.বিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ কাউন্সিলর নির্বাচিত

বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের তিনজন কাউন্সিলর প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ এ ঘোষণা দেন। তিনি জানান, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পৌরসভার ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে একাধিক কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন না করায় ৫নং ওয়ার্ডে শেখ আবুল হাসেম শিপন, ৬নং ওয়ার্ডে আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী এবং ৭নং ওয়ার্ডে শাহনেওয়াজ মোল্লা দোলনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিন প্রার্থীই বর্তমানে পৌর কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial