প্রধান সূচি

স্বরূপকাঠীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পানিতে ডুবে মো. মনিরুল ইসলাম (৩) নামে এক  শিশুর মর্মান্তিক মৃত্যু  হয়েছে। রবিবার সকালে উপজেলার জিলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সকালে মনিরুল সকলের অগোচরে বাড়ির পিছনে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার অচেতন দেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে নানা বাড়িতে বসবাস করতো। মনিরুল রবিশালের মুলাদির মৃত আজিজুল হকের ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial