স্বরূপকাঠীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পানিতে ডুবে মো. মনিরুল ইসলাম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার জিলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, সকালে মনিরুল সকলের অগোচরে বাড়ির পিছনে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার অচেতন দেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে নানা বাড়িতে বসবাস করতো। মনিরুল রবিশালের মুলাদির মৃত আজিজুল হকের ছেলে।
Please follow and like us:
« অর্থ লোপাটকারী পি কে হালদার ও দুদকের হাতে আটক তার তিন সহযোগীর বাড়ি নাজিরপুরে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে এ্যাম্বুলেন্স চালকদের অঘোষিত ধর্মঘট ॥ রোগীদের ভোগান্তি »
