প্রধান সূচি

Sunday, January 24th, 2021

 

পিরোজপুরে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিকল্পে পুলিশের মতবিনিময়

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই শ্লোগানকে ধারণ করে রবিবার পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন ও ট্রাফিক সচেতনতা বিষয়ে চালক ও শ্রমিকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি সকলের সহযোগিতায় পিরোজপুর থেকে সড়কবিস্তারিত পড়ুন


পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে জেলা ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত

পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নের লক্ষ্যে পিরোজপুরে জেলা ওয়ার্কিং কমিটি (ডি.ডব্লিউ.জি) এর সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন’র উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক রাম কৃষ্ণ দাসের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কিং কমিটির সদস্য এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওয়ার্কিং কমিটির সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আ. কুদ্দুস, ইন্দুরকানী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, ওয়ার্কিং কমিটির সদস্য নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাংবাদিক শিরিনা আফরোজ, খেলাফত হোসেন খসরু প্রমূখ। সভায় পিরোজপুরে পরিবার পরিকল্পনাসহবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে এ্যাম্বুলেন্স চালকদের অঘোষিত ধর্মঘট ॥ রোগীদের ভোগান্তি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্তের অনুসারী এক ব্যক্তির সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালকের দ্বন্দ্বে নেছারাবাদে অঘোষিতভাবে বন্ধ রয়েছে উপজেলার সকল এ্যাম্বুলেন্স সার্ভিস। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এলাকায় ওই দ্বন্দ্বের ঘটনা ঘটে। এ কারণে আজ বরিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এ্যাম্বুলেন্স সার্ভিসসহ সকল প্রকার প্রাইভেট এ্যাম্বুলেন্সও চলতে দেখা যায়নি। এতে করে ভোগান্তিতে পড়েছে জরুরী রোগীর স্বজনরা। জরুরি রোগীদের অনেককে অধিক ভাড়ায় মাহেন্দ্র করে বিভাগীয় শহর বরিশালে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। হাসপাতালের সরকারি এ্যাম্বুলেন্স চালক ইব্রাহিম অভিযোগ করে বলেন, শনিবার রাতেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পানিতে ডুবে মো. মনিরুল ইসলাম (৩) নামে এক  শিশুর মর্মান্তিক মৃত্যু  হয়েছে। রবিবার সকালে উপজেলার জিলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, সকালে মনিরুল সকলের অগোচরে বাড়ির পিছনে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার অচেতন দেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে নানা বাড়িতে বসবাস করতো। মনিরুল রবিশালের মুলাদির মৃত আজিজুল হকের ছেলে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial