পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে জেলা ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত
পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নের লক্ষ্যে পিরোজপুরে জেলা ওয়ার্কিং কমিটি (ডি.ডব্লিউ.জি) এর সভা অনুষ্ঠিত হয়েছে। আজ
রবিবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন’র উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক রাম কৃষ্ণ দাসের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কিং কমিটির সদস্য এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওয়ার্কিং কমিটির সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আ. কুদ্দুস, ইন্দুরকানী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, ওয়ার্কিং কমিটির সদস্য নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাংবাদিক শিরিনা আফরোজ, খেলাফত হোসেন খসরু প্রমূখ।
সভায় পিরোজপুরে পরিবার পরিকল্পনাসহ পিরোজপুরে চলমান কার্যক্রমের বিষয়ে সূচনা বক্তব্য রাখেন সুশীলন’র প্রকল্প সমন্বয়কারী মো. মোজাহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে সুশীলন’র প্রোগ্রাম অফিসার পলাশ মোড়ল, শেখ মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের কার্যক্রম সফল করার লক্ষ্যে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা, জেলা ওয়ার্কিং কমিটি সদস্যদের প্রকল্প কার্যক্রম মনিটরিং এবং এর কর্ম এলাকা বন্টনসহ বিস্তারিত আলোচনা করা হয়।
