পিরোজপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পিরোজপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় নিম্নআয়ের মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ২৬ হর্স রেজিমেন্ট এ কম্বল বিতরণ করে।
সেনাবাহিনীর লে. কর্নেল মশিউল আলমের নির্দেশনায় এবং ক্যাপ্টেন মুরাদের নেতৃত্বে কুমিরমারা আবাসন কেন্দ্রের ৩০০ মানুষকে এসব কম্বল দেওয়া হয়। শীতের মধ্যে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন কুমিরমারা আবাসন কেন্দ্রের শীতার্ত মানুষ।
Please follow and like us:
« পিরোজপুরে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষক হত্যা মামলায় ৩ জনের ফাঁসি »
