প্রধান সূচি

পিরোজপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় নিম্নআয়ের মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ২৬ হর্স রেজিমেন্ট এ কম্বল বিতরণ করে।
সেনাবাহিনীর লে. কর্নেল মশিউল আলমের নির্দেশনায় এবং ক্যাপ্টেন মুরাদের নেতৃত্বে কুমিরমারা আবাসন কেন্দ্রের ৩০০ মানুষকে এসব কম্বল দেওয়া হয়। শীতের মধ্যে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন কুমিরমারা আবাসন কেন্দ্রের শীতার্ত মানুষ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial