প্রধান সূচি

Tuesday, January 12th, 2021

 

বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় পিরোজপুরে আনন্দ মোটর শোভাযাত্রা

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া আইন মন্ত্রীসভায় নীতিগতভাবে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মোটর ষোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কয়েক হাজার মোটর সাইকেল এর বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পিরোজপুরের সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্লাকার্ড বহন করা হয়। এ সময় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম উপস্থিত ছিলেন। এসময় নেতা কর্মীরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলকবিস্তারিত পড়ুন


পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষক হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষক সমীরন মজুমদার (৩০) হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পিরোজপুর জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এ আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে দিপংকর রায় (৩০), একই গ্রামের মৃত দ্বিন মোহাম্মাদ শেখের ছেলে নুর ইসলাম ওরফে নুরু শেখ (৩০) এবং বজলুর রহমান শেখের ছেলে খোকন শেখ (২৪) রায়ে আদালত একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করা হয়। এছাড়া নিহত সমীরনের মজুমদারের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার অভিযোগেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় নিম্নআয়ের মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ২৬ হর্স রেজিমেন্ট এ কম্বল বিতরণ করে। সেনাবাহিনীর লে. কর্নেল মশিউল আলমের নির্দেশনায় এবং ক্যাপ্টেন মুরাদের নেতৃত্বে কুমিরমারা আবাসন কেন্দ্রের ৩০০ মানুষকে এসব কম্বল দেওয়া হয়। শীতের মধ্যে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন কুমিরমারা আবাসন কেন্দ্রের শীতার্ত মানুষ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial