প্রধান সূচি

পিরোজপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের বাধা

পিরোজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা পুলিশী বাধার মুখে পন্ড হয়ে গেছে।

আজ শনিবার সকালে জেলা ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালী বের হলে পোষ্ট অফিস সড়কে পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়।

পরে জেলা বিএনপি কার্যালয়ে পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বাবুল।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, সদর থানা ছাত্রদলের সাবেক আহবায়ক সরদার রাহাত নূর পরাগ, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজ মাতুব্বর প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial