কাউখালীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনিমার্ণে, সেবা ও সুযোগ প্রন্থজনে’ এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের কাউখালীতে ৬৬তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন. সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন কবির।
অনুষ্ঠানে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও ক্যান্সার, কিডনি, লিভার ও স্টোকে প্যারালাইডস ৫জন রোগীকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের বাধা (পূর্ববর্তি সংবাদ)
