প্রধান সূচি

Saturday, January 2nd, 2021

 

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে আওয়ামী লীগের সমাবেশ

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে খুলনা-বাগেরহাট মহাসড়কের কাটাখালি ট্রাফিক মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভুইয়া হেমায়তে উদ্দিন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারি, বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মীর ফজলেবিস্তারিত পড়ুন


বীর মুক্তিযোদ্ধা সামসুর রহমান খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. সামসুর রহমান খান আর আমাদের মাঝে নেই। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শনিবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মামনা শেষে তাকে বালিপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মামনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবীর,। এদিকে সকালে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামজিক, পেশাজীবী সংগঠন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহবিস্তারিত পড়ুন


রাজনীতিতে মূল রাজনীতির মানুষদের সুপ্রতিষ্ঠা দরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, রাজনীতিতে মূল রাজনীতির মানুষদের সুপ্রতিষ্ঠা করা দরকার। মূল রাজনীতিকরাই রাজনীতিকে প্রতিষ্ঠিত করে। রাজনীতি সুপ্রতিষ্ঠিত হলে আমাদের ভিত্তি সুদৃঢ় হবে। প্রতিকূলতা, প্রতিবন্ধকতা ও কন্টকাকীর্ণ পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। মূল রাজনীতি এলোমেলো হয়ে গেলে তাসের ঘরের মতো অনেক কিছুই ভেঙ্গে যাবে। এজন্য রাজনীতিতে হঠাৎ উত্থান হওয়া ও চলে যাওয়ার অশুভ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জনতার প্রত্যাশা’ নামক সংগঠন আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের স্মরণ সভায়বিস্তারিত পড়ুন


কাউখালীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনিমার্ণে, সেবা ও সুযোগ প্রন্থজনে’ এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের কাউখালীতে ৬৬তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন. সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন কবির। অনুষ্ঠানে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও ক্যান্সার, কিডনি, লিভার ও স্টোকে প্যারালাইডস ৫জন রোগীকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।


পিরোজপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের বাধা

পিরোজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা পুলিশী বাধার মুখে পন্ড হয়ে গেছে। আজ শনিবার সকালে জেলা ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালী বের হলে পোষ্ট অফিস সড়কে পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়। পরে জেলা বিএনপি কার্যালয়ে পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বাবুল। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, সদর থানা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ইন্দুরকানীতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চন্ডিপুরের ইউনয়িনের খোলপটুয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদার বাড়ি থেকে তার মেয়ে জান্নাতি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতি আক্তার চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। পড়ালেখা বাদ দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় শুক্রবার বিকেলে মা কুলসুম বেগম তাকে বকুনি দেন। আর তাতেই অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে বেঁধে আত্মহত্যার পথ বেচে নেয় জান্নাতি। ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, জান্নাতি আক্তার পড়ালেখা না করে মোবাইল নিয়ে ব্যস্তবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial