বীর মুক্তিযোদ্ধা সামসুর রহমান খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. সামসুর রহমান খান আর আমাদের মাঝে নেই। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মামনা শেষে তাকে বালিপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মামনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবীর,।
এদিকে সকালে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামজিক, পেশাজীবী সংগঠন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তিনি ৩নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। এছাড়া রাজনৈতিক জীবনে তিনি খুলনা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, খুলনা সরকারি সুন্দরবন কলেজের সাবেক এজিএস, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-আহবায়ক ছিলেন।
জীবদ্দশায় তিনি ছাত্র জীবন থেকে এলাকায় বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন।
মো. সামসুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
আরও শোক প্রকাশ করেছেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন হাওলাদার, আ. লতিফ হাওলাদার, মোশাররফ হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মসিউর রহমান মঞ্জু, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন মাঝি, বালিপাড়া ইউনিয়ন জাতাীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ।
