প্রধান সূচি

পিরোজপুর পৌরসভা নির্বাচন

হাবিবুর রহমান মালেক আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার বিকেল ৪টায় জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বেসরকারীভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। এ নিয়ে তিনি টানা তিন বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। এছাড়া তিনি এর আগে একবার ভোটের মাধ্যমে পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক, বিকএনপি মনোনীত প্রার্থী শেখ শহীদুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছাইদুল ইসলাম কিসমত মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাইকালে বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
কাউন্সিলর নির্বাচনে ২নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর আবু আল হোসেন সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে, পিরোজপুর পৌরসভা নির্বাচনে ৩৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা নির্বাচন অফিসে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পিরোজপুর পৌরসভার নির্বাচনে ৯টি ওর্য়াডে মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ১৮৫ জন। এরমধ্যে পুরুষ ২২ হাজার ২০৫ এবং নারী ২২ হাজার ৯৮০ জন।
পৌরসভার ২৬টি ভোট কেন্দ্রে আগামী ১৬ জানুয়ারী ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, পিরোজপুর পৌরসভা নির্বাচনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, নির্বাচনের নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনী কঠোর অবস্থানে থাকবেন বলে জানিয়ে দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial