প্রধান সূচি

Wednesday, December 30th, 2020

 

পিরোজপুর পৌরসভা নির্বাচন

হাবিবুর রহমান মালেক আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার বিকেল ৪টায় জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বেসরকারীভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। এ নিয়ে তিনি টানা তিন বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। এছাড়া তিনি এর আগে একবার ভোটের মাধ্যমে পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক, বিকএনপি মনোনীত প্রার্থী শেখ শহীদুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছাইদুল ইসলাম কিসমত মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাইকালে বিএনপির প্রার্থীবিস্তারিত পড়ুন


মইনুল সভাপতি : মাসুম সম্পাদক

মোড়েলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

বাগেরহাটের মোড়েলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে একুশে টেলিভিশনের এইচ এম মইনুল ইসলাম সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মো. মশিউর রহমান মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার প্রেসক্লাবের ১৯জন ভোটারের ভোটাধিকার প্রয়োগ শেষে বিকেলে এই ফলাফল ঘোষণা করা হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হেমায়েত হোসেন হিমু, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম খোকন, অর্থ ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম কবির, কার্যনির্বাহী সদস্য মো. জামাল শরীফ, রফিকুল ইসলাম মাসুম, শামীম আহসান মল্লিক ও ফজলুল হক খোকন। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মো. জামাল শরীফ এবং প্রিজাইডিং অফিসার ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন শাহীন।


বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পোলঘাটস্থ সমিতির প্রধান কার্যালয় চত্বরে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদের ব্যানারে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক মো. জাকির হোসেন। এসময় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক শেখ মোহাম্মাদ আলী, সহকারী মহা-ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান খাঁন, ব্রজগোপাল দেবনাথ, মো. ময়নুল হুদাসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাগেরহাটের কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে কচুয়া উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটক দম্পতির বাড়ি থেকে ২ কেজি গাঁজা, ১২ পিস ইয়াবা ও মাদক বিক্রি করা ২ হাজার ৫শ’ টাকা জব্দ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ দিন সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের কচুয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, কচুয়া উপজেলার বাজার এলাকার আমির হোসেন শিকদারের ছেলে মো. রিপন শিকদার (৪৮) এবং তার স্ত্রী খাদিজা আক্তার ময়নাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial