বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পোলঘাটস্থ সমিতির প্রধান কার্যালয় চত্বরে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদের ব্যানারে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক মো. জাকির হোসেন। এসময় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক শেখ মোহাম্মাদ আলী, সহকারী মহা-ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান খাঁন, ব্রজগোপাল দেবনাথ, মো. ময়নুল হুদাসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোড়েলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত »
