প্রধান সূচি

ভান্ডারিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পিরোজপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোতালেব বেপারী (৪৮) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে।

বৃহস্পতিবার সকাল পোনে ১০টার দিকে ডিবি পুলিশের পরিদর্শক মো. হাসনাইন পারভেজ ও পরিদর্শক মো. আশ্রাব হোসেনের নেতৃত্বে একটি টিম ভান্ডারিয়া পৌর শহরের লক্ষিপুরা গ্রামের মৃত. আব্দুল কাদের বেপারীর ছেলে মোতালেব বেপারীকে তার বাড়ীর সামনে থেকে গাঁজা বিক্রয়ের সময় আটক করা করে।

ডিবি পুলিশ পরিদর্শক মো. হাসনাইন পারভেজ জানান, মোতালেব বেপারী মাদক সেবনসহ দীর্ঘদিন থেকে ভান্ডারিয়া উপজেলাসহ পার্শবর্তী জেলা ও উপজেলায়  মাদক ব্যবসা করে আসছিল।

ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, ডিবি পুলিশের পরিদর্শক মো. হাসনাইন পারভেজ বাদী হয়ে আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে ভান্ডারিয়া ও পার্শবর্তী রাজাপুর থানায় ৭টি মাদক মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial