প্রধান সূচি

Thursday, December 31st, 2020

 

স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে ৬ মেয়র প্রার্থীসহ ৫৪ জনের মনোনয়নপত্র জমা

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও ৩টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র গোলাম কবির ছাড়াও একই দলের নেতা সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান খান এবং পৌর যুবলীগ সভাপতি শিশির কর্মকার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনিত প্রার্থী ও সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ ছাড়াও একই দলের উপজেলা কমিটির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কালামবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নে জামাত-বিএনপির পরিবারের সন্তান এবং বিএনপি থেকে বহিস্কৃত বর্তমান আওয়ামী লীগ সভাপতি বেলায়েত হোসেন বুলু তার পদ-পদবী ঠিক রাখতে স্বেচ্চাচারিতা ও অগণন্তান্ত্রিকভাবে ফের কমিটির গঠনের পাঁয়তারা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী সম্মেলনের তারিখ নির্ধারণ হবার পর বিভিন্ন ওয়ার্ডগুলোতে ইউনিয়ন সভাপতির ইচ্ছেমত এবং মনগড়াভাবে হাইব্রিড ও জামাত-বিএনপির লোকজনদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আর তাতে আওয়ামী লীগের লোকজনকে পদ-পদবি দেয়া হয়নি। এসব ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের উপেক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে মাটিভাংঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের তৃর্ণমূল ও ত্যাগীবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পিরোজপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোতালেব বেপারী (৪৮) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে। বৃহস্পতিবার সকাল পোনে ১০টার দিকে ডিবি পুলিশের পরিদর্শক মো. হাসনাইন পারভেজ ও পরিদর্শক মো. আশ্রাব হোসেনের নেতৃত্বে একটি টিম ভান্ডারিয়া পৌর শহরের লক্ষিপুরা গ্রামের মৃত. আব্দুল কাদের বেপারীর ছেলে মোতালেব বেপারীকে তার বাড়ীর সামনে থেকে গাঁজা বিক্রয়ের সময় আটক করা করে। ডিবি পুলিশ পরিদর্শক মো. হাসনাইন পারভেজ জানান, মোতালেব বেপারী মাদক সেবনসহ দীর্ঘদিন থেকে ভান্ডারিয়া উপজেলাসহ পার্শবর্তী জেলা ও উপজেলায়  মাদক ব্যবসা করে আসছিল। ভান্ডারিয়া থানারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial