পিরোজপুরে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা
‘গোদ রোগের যত্ন নিলে, বিকলাঙ্গতা থেকে মুক্তি মেলে’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে উপজেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ, ডা. সানজিদা আক্তার সিফা, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি, ইউপি চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, লেপ্রা বাংলাদেশ এর জেলা সমন্বয়কারী লাইজু আক্তার প্রমুখ।
ইউকেএইড এ্যাসেড প্রকল্পের আর্থিক ও কারিগরী সহায়তায় ফাইলেরিয়াসিস নিমূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর এবং লেপ্রা বাংলাদেশ এর যৌথ আয়োজনে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাক্তার, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ কয়েকজন গোদ রোগী অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয় পিরোজপুর জেলায় ৩৫১ জন গোদ রোগী রয়েছে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় রয়েছে ২৩ জন রোগী। এসব রোগীদের সঠিকভাবে যত্ন নিলে তারা বিকলাঙ্গতার হাত থেকে রক্ষা পেতে পারে।
