Monday, December 14th, 2020
সামুদ্রিক মৎস্য আইন নিয়ে ভীত হওয়ার প্রয়োজন নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সামুদ্রিক মৎস্য আইন নিয়ে কোনভাবেই ভীত হওয়ার প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। সোমবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ নিয়ে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার কখনো গণবিরোধী আইন করেনা। কোন যৌক্তিক দাবী থাকলে সরকার সর্বোচ্চ সহানুভূতির সাথে বিবেচনা করে। কোন প্রক্রিয়ায় ভুল বোঝাবোঝি বা সুবিধা-অসুবিধা থাকলে তা সমাধান করা হবে। কিন্তু কোন সমাধানের প্রক্রিয়া অনাকাঙ্খিত ভূমিকায় যাতে নষ্ট না হয়ে যায়। সরকারবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বাঁধা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি। সোমবার সকালে জেলা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এস এম বেলায়েত, সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল হক খান পান্না, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, এডভোকেট দেলোয়ার হোসেন, পিপি এডভোকেট খান মো. আলাউদ্দিন, এডভোকেট কানাই লাল বিশ্বাস, এডভোকেট এ. কে. আজাদ তালুকদার, এডভোকেট এম এ আউয়াল, এডভোকেট মোস্তফা কামাল, এডভোকেট শওকত হোসেন, এডভোকেট দিলিপবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা
‘গোদ রোগের যত্ন নিলে, বিকলাঙ্গতা থেকে মুক্তি মেলে’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে উপজেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ, ডা. সানজিদা আক্তার সিফা, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি, ইউপি চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, লেপ্রা বাংলাদেশ এর জেলা সমন্বয়কারী লাইজু আক্তার প্রমুখ। ইউকেএইড এ্যাসেড প্রকল্পের আর্থিক ও কারিগরী সহায়তায় ফাইলেরিয়াসিস নিমূল, কৃমিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শোক-শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে বাগেরহাটবাসী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকাল ৯টায় বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পরে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতা এ্যাডভোকেট হেমায়েতবিস্তারিত পড়ুন
শহীদ বুদ্ধিজীবী দিবসে পিরোজপুর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আজ সোমবার সকাল ৭টায় পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহরের ভাগীরথী চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। এসময় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সহ-সভাপতি খালেদ আবু, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু উপস্থিত ছিলেন। এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে বাঙালি যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই একাত্তরের আজকের দিনে এদেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে দেশের বুদ্ধিজীবীদের বর্বরোচিত হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালি মেধার সে নৃশংস নিধনযজ্ঞ আনন্দোন্মুখ জাতিসহ গোটা বিশ্বকেই হতবিহ্বল করে দেয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বাণীতে বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখেবিস্তারিত পড়ুন
