প্রধান সূচি

শহীদ বুদ্ধিজীবী দিবসে পিরোজপুর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আজ সোমবার সকাল ৭টায় পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহরের ভাগীরথী চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। এসময় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সহ-সভাপতি খালেদ আবু, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু উপস্থিত ছিলেন।
এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial