প্রধান সূচি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বাঁধা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি। সোমবার সকালে জেলা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এস এম বেলায়েত, সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল হক খান পান্না, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, এডভোকেট দেলোয়ার হোসেন, পিপি এডভোকেট খান মো. আলাউদ্দিন, এডভোকেট কানাই লাল বিশ্বাস, এডভোকেট এ. কে. আজাদ তালুকদার, এডভোকেট  এম এ আউয়াল, এডভোকেট  মোস্তফা কামাল, এডভোকেট শওকত হোসেন, এডভোকেট  দিলিপ কুমার মাঝি, এডভোকেট সমর কৃষ্ণ লিটু, এডভোকেট সাইদুল রহমান টিটো, এডভোকেট হালিম শরীফ প্রমুখ।

মানববন্ধনে আইনজীবীরা বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশরই জন্ম হতো না। আজ স্বাধীনতা বিরোধী চক্র সেই জাতির জনকের ভাস্কর্য ভাংচুর করেছে। এসব মৌলবাদী জঙ্গিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial