বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের র্যালী ও আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা করেছে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন, পিরোজপুর শাখা।
শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের ভাগীরথী চত্ত্বর থেকে এক র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে টাউন ক্লাব অডিটরিয়ামে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিউদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
Please follow and like us:
« আ’লীগ নেতাদের সম্পর্কে মিথ্যাচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী পালন »
