পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসান কবির মুন্না
আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বইছে নির্বাচনী আমেজ। জমে উঠেছে নির্বাচনী আলোচনা। চায়ের দোকানে, আড্ডায় সর্বত্রই নির্বাচনী আবহএ কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী? এরই মধ্যে অনেক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তেমনি একজন প্রার্থী আহসান কবির মুন্না। তিনি পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।
এলাকার সকল পেশা শ্রেণির মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম আহসান কবির মুন্না। তিনি সব সময় সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নিজ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান।
আলাপকালে আহসান কবির মুন্না বলেন, পিরোজপুর পৌরসভা ১নং ওয়ার্ডের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে র্দীঘদিন কাজ করেছি, এখনও বিভিন্ন কাজ করে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি জনপ্রতিনিধিই আসলে সরাসরি জনগণের ভাগ্যোন্নয়নে অবদান রাখতে পারে। আর সে অনুভব থেকেই জনগণের ভাগ্যোন্নয়নে লক্ষ্যে পিরোজপুর পৌরসভা ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। তাই আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড এ কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া, আর্শিবাদ ও সমর্থন প্রার্থী। আমি নির্বাচিত হলে, ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করে প্রতিহিংসামুক্ত ওয়ার্ড গড়তে চাই। এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে অত্র ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে চাই।
ভোটারদের সুখে-দুঃখে পাশে থাকবেন বলে কথা জানান আহসান কবির মুন্না। এছাড়া দল মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করা হবে বলেও জানান তিনি।
